শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে মোটরসাইকেল আরোহী বাস চাপায় নিহত

  • আপডেট টাইম সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫৪১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে অজ্ঞাত বাস চাপায় তকলিছ উদ্দিন (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় কপিল উদ্দিন (২৫) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী তকলিছ উদ্দিন ওসমানী নগর উপজেলার এওলাতৈল গ্রামের কদর উদ্দিনের ছেলে ও আহত মোটরসাইকেল চালক কপিল উদ্দিন একই গ্রামের মকলিছ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-কপিল উদ্দিন ও তকলিছ উদ্দিন মোটর সাইকেল যোগে ওসমানী নগর থেকে শায়েস্তাগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারের পাশ্ববর্তী ব্রিজের নিকটে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস মোটর সাইকেলকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী তকলিছ উদ্দিন ঘটনাস্থলে নিহত হন এবং মোটর সাইকেল চালক কপিল উদ্দিন আহত হন। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ও আহত মোটরসাইকেল চালক কপিল উদ্দিনকে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com