বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এডভোকেট আলমগীর বাবুলের চিকিৎসায় বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ এর পক্ষ থেকে আর্থিক অনুদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০১৪
  • ৫৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গুরুতর অসুস্থ এডভোকেট আলমগীর ভূইয়া বাবুলের চিকিৎসার জন্য বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশেন ইউএসএ এর পক্ষ থেকে ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃন্দাবন কলেজ এলুমনাই এসিয়েশনের দেয়া ১ লাখ টাকার চেক গতকাল সোমবার এডভোকেট আলমগীর ভূইয়া বাবুলের হাতে তুলে দেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান। এসময় উপস্থিত ছিলেন-বিশিষ্ট আইনজীবী এডভোকেট লিয়াকত হোসেন চৌধুরী, এডভোকেট আব্দুস সবুর তরফদার, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট এএইচএম সাইদুজ্জামান, এডভোকেট আব্দুল আলীম তালুকদার প্রমূখ। একজন অসুস্থ আইনজীবীর পাশে দাড়ানোয় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বৃন্দাবন কলেজ এলুমনাই এসোসিয়েশন ইউএসএ নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতে হবিগঞ্জের কল্যাণে, আর্থ মানবতার সেবায়, গুণীজনদের সাহায্যার্থে সংগঠনটি এগিয়ে আসবে বলেও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com