শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে নিখোঁজের ১৫ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৯ জুন, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর আমির হোসেন (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমির হোসেন নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাও গ্রামের গ্রামের দিনমজুর আব্দুর রউফের ছেলে। গতকাল রোববার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি খেতের আইল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমির হোসেন গত শনিবার সন্ধায় বাড়ী থেকে বের হয়ে ফিরে আসেনি। রাতে তার বাড়ীর লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। গতকাল দুপুরের দিকে স্থানীয় লোকজন হাওরে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম ও নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। এ বাপারে ওসি মোঃ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে দুর্বৃত্তরা তাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার লাশ ফেলে রেখেছে। এ ঘটনায় আমির হোসেনের পিতা আব্দুর রউফ বাদী হয়ে নবীগঞ্জ থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com