মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও দালালদের উৎপাত

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও দালালদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। পুলিশের অভিযানে পুরাতন দালালরা গা ঢাকা দিলেও নতুন দালালরা মাথাছড়া দিয়ে উঠেছে। গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল রোগীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে দালাল চক্রটি। অভিযোগ আছে, প্রতিদিনই হাসপাতালের কতিপয় কর্মচারীদের ছত্রছায়ায় জরুরি বিভাগের সামনে দালালরা উৎপেতে বসে থাকে। গ্রামগঞ্জ থেকে রোগী এলেই ভয় দেখিয়ে প্রাইভেট ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে চিকিৎসার নামে গলাকাটা টাকা আদায় করে। এর এক ভাগ ওই দালাল চক্র পায়, আরেকভাগ হাসপাতালের অসাধু কর্মচারীরা।
সাবেক জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে বেশ কয়েকজন দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়। এরপর কিছুদিন সদর হাসপাতাল দালালমুক্ত থাকে। বর্তমানে আবারও দালালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কয়েকজন রোগী জানায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে নূর আহম্মদ, সালমান মিয়া, কামাল মিয়া, সৌরভ আহমেদ, মাসুম মিয়াসহ আরও কয়েকজন দালাল বসে থাকে। রোগী আসামাত্রই বলে, হাসপাতালে ডাক্তার নেই। তাছাড়া হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি থাকতে হবে। আমাদের কথা মতো কিনিকে গেলে কম টাকায় চিকিৎসা মিলবে। এ বিষয়ে তত্ত্বাবধায় হেলাল উদ্দিন বলেন, কিছুদিনতো বন্ধ ছিল। শুনেছি আবার শুরু হয়েছে। তবে আমাদের অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com