বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকাতে পদার্পন করায় যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ভার্চুয়াল আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৬১ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ ১লা মার্চ রাত ৮টায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকাতে পদার্পন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ কর্তৃক এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু এর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সকল স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। বাংলাদেশের অর্থনীতির জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে নতুন বছর ২০২১ সাল। কারণ ৪২ বছর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় থাকার পর এ রাষ্ট্র চলতি বছর উন্নয়নশীল দেশ হওয়ার স্বীকৃতি পেতে চলেছে। মার্চে জাতিসংঘের সংশ্নিষ্ট কমিটি এই স্বীকৃতি দেবে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে উন্নয়নশীল দেশের তালিকায়। বাংলাদেশের জন্য এই অর্জন অনেক মর্যাদার। কারণ এলডিসি থেকে উন্নয়নশীলে উত্তরণের জন্য বিবেচ্য তিনটি সূচকেই উত্তীর্ণ হয়ে এ দেশ এ স্বীকৃতি অর্জন করতে চলেছে। এর ফলে নতুন অবয়বে সারাবিশ্বের সামনে অভ্যুদয় ঘটবে বাংলাদেশের। তবে উন্নয়নশীলে উত্তরণ ঘটার পর এ রাষ্ট্রের সামনে নতুন কিছু চ্যালেঞ্জও সৃষ্টি হবে। যার জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
নেতৃবৃন্দ অনেক আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে নিরলস পরিশ্রমের জন্য অভিনন্দিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com