মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

দলের কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন জাতীয়তাবাদী শক্তির এ কঠিন সময়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নাই। ঐক্যবদ্ধ থাকলেই স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করা সম্ভব। তিনি মঙ্গলবার বিকালে উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আরজু মিয়া মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সিনিয়র সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, বিএনপির নেতা জামাল মোঃ আবু নাসের, জালাল উদ্দিন, শেখ শামীম, এখলাছুর রহমান, দেলোয়ার হোসেন, ফরিদউদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com