রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে ভাই-বোন সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে ভাইবোনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের ওসি মোঃ আল আমিনের নির্দেশে এসআই রকিবুল হাসান ও সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশ ওই উপজেলার টেকেরঘাট আব্দুল কদ্দুছের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৭ বোতল বিয়ার, ৪ বোতল অফিসার চয়েস, ১ বোতল ফেনসিডিল ও ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকরা হল, উপজেলার টেকেরঘাট গ্রামের মাউত আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩০), তার বোন রেজিয়া বেগম (২৫) ও একই গ্রামের আব্দুর রহিমের পুত্র রিপন মিয়া (২০)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী ভারত থেকে এসব মাদক এনে রেজিয়া ও তার স্বামী কুদ্দুছ মিয়াসহ অন্যান্যরা পাচার করে আসছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় কুদ্দুছ পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com