বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে বালু ভর্তি ট্রাক আটক ॥ ৫০ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের উত্তর কসবা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানে বালু ভর্তি একটি ট্রাক আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন।
এ সময় লিটন মিয়া (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। আটক লিটন আউশকান্দি এলাকার নুরুল ইসলামের পুত্র। এ সময় তিনি আটককৃত বালু বিধি মোতাবেক নিলাম এর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে এক শ্রেণির প্রভাবশালী বালু ও মাটি খেকোরা কুশিয়ারা নদীর বুক ছিড়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছেন। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও প্রশাসন চলে আসলে আবারও তারা বালু মাটি উত্তোলন করতে কুশিয়ারা নদীতে সংঘ বদ্ধভাবে নেমে পড়ে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com