মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নির্বাচনী প্রচারণায় মাইক বন্ধ রাখতে মেয়র প্রার্থী সেলিমের আহ্বান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে শহরের বাগানবাড়ি এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উঠান সভাপতিত্ব করেন মতিলাল দেবনাথ এবং পরিচালনায় ছিলেন বিপ্লব রায় চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডাঃ অসিত রনজন দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, জ্যোতিষ রায়, বেনু রায়, অনুকুল দাস, বাবলু রায়, সজল আচার্য্য, মইন উদ্দিন চৌধুরী সুমন, আব্দুর রকিব রনি প্রমুখ। উঠান বৈঠকে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে পৌরসভার উন্নয়ন-অগ্রগতির স্বার্থে নৌকায় ভোট দিয়ে আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করার অনুরোধ জানান। তখন উপস্থিত সকলেই আতাউর হাত তুলে আতাউর রহমান সেলিমকে সমর্থন জানিয়েছেন। এর আগে আতাউর রহমান সেলিম সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। তিনি নির্বাচিত হলে পৌরবাসীকে সাথে নিয়ে নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে সকলের কাছে নৌকায় ভোট, দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। তিনি পৌরবাসীকে শব্দ দূষণের হাত থেকে রক্ষা করতে আবারো মাইক দিয়ে প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com