বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুরে করোনায় প্রাণী সম্পদ কর্মকর্তা’র মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। বুধবার সকাল সাড়ে ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডাঃ মুজিবুর রহমানের গ্রামের বাড়ী ব্রাহ্মনবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামে। ২০ দিন আগে ডাঃ মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিএনএমএমউইতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যায়। বিকালে তার গ্রামে বাড়ী সোনারামে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মাধবপুর উপজেলার কর্মরত কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান তার মৃত্যুতে গভীর শেঅক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com