শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ পৌরসভায় বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মেয়র প্রার্থী রিংগন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৪৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ পৌরসভা নিবার্চনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন রিংগন। গতকাল বুধবার রাতে ঢাকাস্থ গুলশানে বিএনপির চেয়ারপার্সনের দলীয় কার্যালয়ে এই ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির নেতা ও হবিগঞ্জ জেলা ওলামা দলের সাবেক সভাপতি এডভোকেট এম ইলিয়াস উদ্দিন, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আজম উদ্দিন, পৌর বিএনপি নেতা ও হবিগঞ্জ বাস মালিক সমিতির নির্বাচিত যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম আনু, শাহ মোস্তফা আহমেদ, এডঃ ডালিম বাহার, শাহ জাহাঙ্গীর আলম সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এম হাফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি, ১ম সহ- সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বাপ্পি, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফিন আবদাল রিয়াদ প্রমুখ। এ ব্যাপারে শাহ রাজিব আহমেদ রিংগন জানান, শহরের শায়েস্তানগর গ্রামের সন্তান হিসাবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় বিভিন্ন উৎসবে এবং দুর্যোগ সহ বর্তমান বৈশ্বিক করোনা মহামারিতে মানুষে পাশে থেকে কাজ করেছি। শিক্ষাগত যোগ্যতা, দলীয় সকল সাংগঠনিক কর্মকান্ড মূল্যায়ন করে তারুন্যেকে প্রাধান্য দিয়ে দল নমিনেশন দিবে বলে আমি আশাবাদী। এছাড়াও তিনি দলীয় নেতাকর্মী এবং পৌরবাসীর দোয়া/আশির্বাদ ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com