মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৫০১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামিদেরকে গ্রেফতার করেছে। গত ২৪ জানুয়ারি রবিবার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই মোঃ নজরুল ইসলাম, এস আই মোঃ জসিম উদ্দিন, এএসআই বিধান রায়সহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানকালে ধর্ষণ মামলার এজহারনামীয় আসামী মোঃ শিপন মিয়া, মারমারি মামলার এজহারনামীয় আসামী জাহিদুল ইসলাম বিপ্লব (২৫), গ্রেফতারী পরোয়ানা (জিআর) এর আসামী কুখ্যাত চোর রতন মিয়া (৩০) ও গ্রেফতারী পরোয়ানা (সিআর) এর আসামী মোঃ ছোরাব আলীকে আটক করে। আসামী মোঃ শিপন মিয়া শায়েস্তাগঞ্জ থানার দাউদনগর (চরনুর আহমদ) গ্রামের অয়েজ অলীর ছেলে, জাহিদুল ইসলাম বিপ্লব মাধবপুর থানার ফতেহপুর গ্রামের ১১নং বাঘাসুরা ইউনিয়নের মোঃ আবুল হোসেনের ছেলে, রতন মিয়া শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের ফারুক মিয়ার ছেলে ও মোঃ ছোরাব আলী শায়েস্তাগঞ্জ থানার রাবনডুবি গ্রামের মোঃ সানু মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে পুলিশ স্কটের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com