শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লুকড়া ইউনিয়নের জয়নগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামের একটি ফিসারী থেকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুহেল মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের সানা মিয়ার পুত্র। গতকাল রবিবার সকালে তার বাড়ির পাশের ফিসারীতে তিনি লাইট লাগাতে যান। এ সময় অসাবধনতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। উল্লেখ্য দুই মাস আগেও জয়নগর গ্রামে অন্য এক ফিসারী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সদর ওসি জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com