মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ পৌরসভার নিজস্ব এক্সেভেটর উদ্বোধন করলেন মেয়র মিজানুর রহমান

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার নিজস্ব এক্সকেভেটর উদ্বোধন করলেন মেয়র মোঃ মিজানুর রহমান। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় পুরান মুন্সেফী-সাধুর সমাধি এলাকায় কার্লভাটের পাশের্^ পরিচ্ছন্নতা কাজের মাধ্যমে এ এক্সকেভেটর উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে মেয়র মোঃ মিজানুর রহমান বলেন, ‘আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য বড় ড্রেনসমূহ খননসহ ব্যাপক কার্যক্রম চালিয়েছি। এরই ফলে এই মওসুমে শহরে জলাবদ্ধতা হয়নি বল্লেই চলে।’ মেয়র বলেন ‘নির্বাচিত হওয়ার পরই পৌরসভার জন্য আমি মন্ত্রনালয় ও প্রকল্পে এক্সকেভেটর চেয়েছিলাম। এরই ধারবাহিকতায় আজ আমরা একটি এক্সেভেটর পেয়েছি।’ তিনি বলেন ‘আমরা এক্সেভেটর ভাড়া করে জলাবদ্ধতা নিরসনের জন্য অনেক কাজ করেছি। এক্সেভেটর ভাড়া করায় অনেক অর্থ ব্যয় হয়েছে। বর্তমানে নিজস্ব এক্সেভেটর পাওয়ার ফলে পৌরসভা কম খরচে জনগনকে সেবা দিতে পারবে।’ মেয়র বলেন ‘আপনাদের দোয়া ও আশীর্বাদে আবারো মেয়র হয়ে আসতে পারলে আরো একটি এক্সেভেটর ক্রয় করবো এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডকে পুরোপুরিভাবে জলাবদ্ধতামুক্ত করবো।’ এক্সেভেটর উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নূর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য বুধবার হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প-এর মাধ্যমে একটি এক্সকেভেটর কার্যালয়ে এসে পৌঁছায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com