মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুরে তামান্না আক্তার (২০) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের জনৈক যুবকের সাথে তামান্না আক্তারের কিছুদিন আগে বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্যতা ছিল। গতকাল সোমবার সকালে তামান্নাকে ফাঁস লেগে আত্মহত্যা করেছে বলে স্বামীর বাড়ির লোকজন তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই ইকবাল হোসেন লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। ওসি (তদন্ত) আবু হানিফ জানান, কি কারণে তামান্নার মৃত্যু হয়েছে এ নিয়ে তদন্ত চলছে। তবে তার স্বামীর বাড়ির লোকজন জানিয়েছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com