বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ৬ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলা বাজারে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৬ জুয়ারীকে জুয়ার টাকাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। জুয়ারীদের গ্রেফতারের খবরে এলাকার মানুষের মধ্যে স্বস্থি পেয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, বেশ কিছু দিন যাবৎ কিছু জুয়ারী টাকার বিনিময়ে জমজমাট জুয়ার আসর বসিয়ে আসছিল। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকবার হানা দিলেও জুয়ারীদের গ্রেফতার করা সম্বব হয়নি। সুচুতুর জুয়ারীরা পালিয়ে যায়। এ অবস্থায় গত রবিবার গভীর রাতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সমিরন দাশ ও এস আই আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ হাওর দিয়ে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে হারিস মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে নগদ ৪৭ হাজার টাকাসহ গ্রেফতার করেন। এ সময় বাড়ীর মালিক হারিস পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হল, উপজেলার ভুবিরবাক গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র জিতু মিয়া (৪০), বাউশা গ্রামের নুর মিয়ার পুত্র রিপন মিয়া (৩৮), সানাই মিয়ার পুত্র এজলু মিয়া (২৬), গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার পুত্র মাছুম মিয়া (৩০), নছির আলীর পুত্র জাহির মিয়া (৩০), সৈয়দপুর গ্রামের মৃত রহিম মিয়ার পুত্র দুরুজ মিয়া (৪০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com