মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ পৌরসভায় ৬ সপ্তাহ ব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের মতো হবিগঞ্জ পৌরসভায়ও শুরু হয়েছে ৬ সপ্তাহব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন। শনিবার হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় ওই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। উমেদনগরের খাঁ হাটির মঈনউদ্দিন খানের বাড়ীতে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মেয়র মোঃ মিজানুর রহমান বলেন হাম-রুবেলা ক্যাম্পেইন একটি জাতীয় কর্মসূচী। হবিগঞ্জ পৌরসভায় এ কর্মসূচীকে সফল করে তুলতে পৌরএলাকার সকল অভিভাবককে এগিয়ে আসার আহবান জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইম্মোনাইজেশন এন্ড সাভিলেন্স মেডিক্যাল অফিসার ডাঃ ফাহিম আহমেদ চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, স্থানীয় সামজসেবী জালাল খান প্রমুখ। হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস বলেন, হাম-রুবেলা ক্যাম্পেইন হবিগঞ্জ পৌরসভার ৩৯ টি কেন্দ্র পরিচালিত হবে। পুরো ক্যাম্পেইন চলবে আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত। এ কর্মসূচীতে ৯ মাস হতে ১০ বছরের কম শিশুদেরকে হাম-রুবেলার জন্য এমআর টিকা দেয়া হবে। হবিগঞ্জ পৌরসভার ৩৯ টি কেন্দ্রর নাম, তারিখ ও সময় সম্বলিত কর্মসূচীর তালিকা ইতিমধ্যে পত্র পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com