শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ব্র্যাক কর্মী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৬১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতা রাণী সরকার (৩৫) নামের এক ব্রাক কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পাহাড়ি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল চালক নিহতের স্বামী ব্রাক কর্মী মুহিত কুমার সরকারকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মমতা রাণী সরকার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মুহিত কুমার সরকারের স্ত্রী ও কমলগঞ্জ ব্রাক অফিসের কর্মী। জানা যায়, গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে কর্মস্থল কমলগঞ্জ ব্রাক অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পাহাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ব্রাক কর্মী মমতা রাণী সরকার নিহত হন। আর স্বামী মুহিত কুমার সরকারকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন এসে ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খালেদ মাহমুদ খাঁন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন যন্ত্রদানব ট্রাকটিকে ব্রেকার দিয়ে টেনে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com