শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলা আ’লীগের সাবেক সভাপতি উমদা মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব, গ্রাম্য সালিশ বিচারের প্রবাদ পুরুষ বিশিষ্ট স্কাউটার ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১১ ডিসেম্বর শুক্রবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার বড় ছেলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি মিলাদ মাহফিলে অংশ নেয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন। মরহুম ডাঃ সামছুল হোসেন উমদা মিয়া ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনারের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি দেশ স্বাধীনের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাবেক এমপি শরীফ উদ্দিনের মৃত্যুর পর তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ পৌরসভার নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মরহুম সামছুল হোসেন উমদা মিয়া হবিগঞ্জ জেলা তথা বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক বড় বড় বিরোধ সালিশে নিষ্পত্তি করে ভূয়সী প্রসংশা অর্জন করেন। এখনও গ্রাম বাংলার সালিশ বিচারে তার দৃষ্টান্তের কথা এখনও উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com