মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে আলেম-উলামাদের সাথে সার্কেল এএসপি’র মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ‘বয়ানে বয়ানে জনসচেতনতা’ উপলক্ষে এ্যাসাইমেন্ট জমা দেয়ার লক্ষ্যে আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুর ১২টায় বাহুবল মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। এসআই শাহ আলীর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী বলেন, আপনারা আলেম-উলামারা একটি গ্রহণযোগ্য সমাজকে বহন করেন। অন্যদিকে জঙ্গিরা বর্তমানে গ্রহণযোগ্য সমাজটাকেই ব্যবহার করছে। তারা পায়জামা-পাঞ্জাবি ও টুপি পড়ে, মুখে দাড়ি রেখে ছদ্মবেশে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে। এই ছদ্মবেশিদের দমন করতে আপনাদের এগিয়ে আসতে হবে। যারা ছদ্মবেশে সুন্নতি এই পোশাকে কালিমা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কোরআন-হাদিস ও সুন্নাতের আলোকে আপনাদের বক্তব্যের মাধ্যমে জঙ্গি, সন্ত্রাসবাদ সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। যাতে জনগণ যেন বুঝতে পারে কারা জঙ্গি এবং কারা আলেম-উলামা। তিনি আরো বলেন, সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন আপনারা আপনাদের নিজ নিজ স্থান থেকে কাজ করে গেলে অনাচার, অত্যাচার থাকবে না। পারভেজ আলম চৌধুরী বলেন, আপনাদের এই এ্যাসাইমেন্ট জমা একটি উপল মাত্র। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাধ্যমে পাড়া, মহল্লায়, মক্তব, মসজিদ, মাদ্রাসায় বা ওয়াজ মাহফিলে যেখানে সুযোগ হয় সেখানে বর্তমান সমসাময়িক অপরাধ কর্মকান্ডের কুফল সম্পর্ক সচেতনতামূলক বক্তব্যের তুলে ধরে জনগণকে উদ্বুদ্ধ করা। কারণ আপনারা যেভাবে জনগণের সাথে মিশে গিয়ে এই কথাগুলো তুলে ধরতে পারবেন সেগুলো কিš’ আমরা পারব না। আপনাদের সর্বাত্বক সহযোগিতা পেলে দ্রুত সময়ের মধ্যেই বাহুবলের সকল ধরণের অপরাধ প্রবাণতাকে জিরো ট্রলারেন্সে নিয়ে আসতে পারব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল কাইয়ুম, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com