বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে খালে কিশোরের লাশ ॥ সন্দেহভাজন যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে খাল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার সোহাগ মিয়া (১৩)। তিনি শানখলা ইউনিয়নের লালচাঁদ গ্রামের হিরণ মিয়ার ছেলে। গতকাল শনিবার দুপুরে গ্রামের সন্নিকটে একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে খুন করে খালে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয় লোকজন সোহাগ মিয়ার মরদেহ খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম বলেন, ‘লাশের ধরণ দেখে মনে হচ্ছে এটি হত্যাকা-। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের রাজু মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com