শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মেয়র প্রার্থী নিলাদ্রী টিটু’র সমর্থনে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে সমর্থন দিয়েছে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক সভায় তাকে এ সমর্থন দেয়া হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহরম আলী লেদু, মতিউর রহমান, রেজাউল করিম, তৈয়ব আলী, ইকবাল হোসেন আরিফ, আব্দুল জলিল, রমজান আলী, সোহাগ মিয়া, সাগর মিয়া প্রমুখ। সভায় বক্তারা হবিগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করে তাকে মেয়র পদে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com