রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে রাস্তা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত ৬

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত লিটন পাল (৪৫), দুলাল পাল (৪২), সমর পাল (৫৫), শুভ পাল (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহতদের সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা গ্রামের মৃত অখিল পালের পুত্র লিটন পালের সাথে একই গ্রামের মৃত সুশীল পালের পুত্র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল রবির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রবিবার সকাল সাড়ে ১০ টার সময় উভয় পক্ষের লোকজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রবী পালের লোকজন লিটন পালের লোকজনের উপর হামলা চালায়। এতে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত লিটন পাল (৪৫), দুলাল পাল (৪২), সমর পাল (৫৫), শুভ পাল (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া অখিল পালের স্ত্রী প্রনতি পাল (৬০), মৃত রনজিত পালের স্ত্রী অনিমা পাল (৬৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com