মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শেখ হাসিনা দেশকে এমনভাবে গড়তে চান যেন সারাবিশ্ব অবাক হয়ে দেখে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এমনভাবে গড়ে তুলতে চান, যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে তাকে বাংলাদেশের দিকে। অন্য সরকারের সময়ে এদেশে এতিমের টাকা পর্যন্ত লুটপাট হয়েছে। কিন্তু বর্তমান সরকার হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। সুবিধাবঞ্চিতরা বছরজুড়ে সহায়তা পাচ্ছেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কর্মসূচি বাস্তবায়নে গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার বয়স্ক, বিধনা, স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদেরকে সারা বছর ভাতা দিয়ে যাচ্ছে। দরিদ্র ঘরের সন্তানেরাও এখন উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। কারণ এ সরকার বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের সুবিধা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। উপকারভোগীর তালিকায় যেন প্রকৃত সুবিধাবঞ্চিতদের নাম অন্তর্ভুক্ত হয় সেজন্য সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি তিনি নির্দেশনাও দিয়েছেন।
পরে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জের লাদিয়া এলাকায় ভূমি ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে এবং সুবিধাভোগীদের হাতে ভাতার কার্ড বিতরণ করেন।
এ সকল অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জে গতকাল ত্রিশটি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো আড়াইশ’ পরিবার এ ঘর পাবে। প্রতিটি ঘর নির্মাণ ব্যায় হচ্ছে প্রায় পৌনে দুই লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com