মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ৫৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ভ্রাম্যমান আদালত এসব জরিমানা করে।
জেলা প্রশাসনের মিডিয়া সেন্টারের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, শহরের রাজনগর এলাকায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যালয়ের বিপরীতে বালু ও পাথর রেখে রাস্তায় যান চলাচলে বিঘœতা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে এক ঘন্টার মধ্যে উক্ত মালামাল স্থানান্তরের নির্দেশ দেয়া হয়। এছাড়াও বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করা, অবৈধ রেজিস্ট্রেশনবিহীন টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) চালানো, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে আরোহন এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে শতাধিক ব্যক্তিকে মাস্ক ক্রয় করে পরিধানে উদ্বুদ্ধ করা হয়। একই সাথে ঘাটিয়া বাজারের বাধন ও প্রিয় ছিটঘরকে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com