শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

টমটম স্ট্যান্ডের আধিপত্য উমেদনগর এলাকায় রণক্ষেত্র

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টমটম (ইজিবাইক) স্ট্যান্ডে আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পর্যন্ত দফায় দফায় শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দোকানপাট ভাংচুর করা হয়। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি  নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় কয়েজনকে আটক করা হয়।
জানা যায়, শহরের উমেদনগর এলাকার খোয়াই বাধ ষ্ট্যান্ড থেকে রামপুর-সাতগ্রাম সড়কে চলাচল করে। ওই ষ্ট্যান্ডে আদিপত্য নিয়ে শেখ হান্নান ও মোক্তার হোসেন এর মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত তারেক মিয়া (২০), এবাদুর রহমান (২০), মোতাব্বির (২৫), শান্ত মিয়া (২১), রোমান মিয়া (২২), কামরুল মিয়া (২২), মাসুম (২৭), তানভীর (৩২), আরিফ (২৫), মোশাহিদ (২০), ইমন আহমেদ (২৫), তোরাব আলী (২৫), সাব্বির (২৫), ফয়ছল (২০), ফয়ছল (২৭), জুলহাস (৩০), সাইফুল (২০), তাজুল (২০), মধু মিয়া (৬৫), কয়সর মিয়া (২০), ছমেদ (২৫), রশিদ (৪৫), সেকুল (৩০), মামুন (৩০), মুকিত (৪০) ও কায়েস (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে টেটাবিদ্ধ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের মধ্যে আহতরা হলেন, সদর থানার এসআই হারুন আল রশিদ, খুর্শেদ আলম, অভিজিৎ ভৌমিক, নাজমুল হাসান, সাইদুর রহমান, এসএআই সুমন চন্দ্র রায়, হাবিবুর রহমান, তোরাব হোসেন, নিজ সিংহকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে সদর থানার ওসি জানান, পুলিশ এসল্ট মামলা প্রক্রিয়াধীন আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
প্রসঙ্গত, শহরে ১৩শ টমটম চলাচলের অনুমতি পৌরসভার পক্ষ থেকে দেয়া হলেও শহরের বাইরে বিবিন্ন সড়কে টমটমগুলো চলছে অবৈধভাবে। ফলে টমটমের সাথে জড়িত সংশ্লিষ্ঠরা আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com