শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

আজমিরীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যানের মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৬৪১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসানের বিরুদ্ধে মহিলা বাইস চেয়ারম্যানকে লাঞ্ছিত করার গঠনায় মামলা দাযের করা হয়েছে। আজমিরীগঞ্জে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, জলসুখা ইউনিয়নের চেয়ারম্যান খেলু মিয়া প্রমুখ।
সভায় মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার বক্তব্য প্রদানকালে বক্তব্যের একটি অংশ না পছন্দ হয় উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসানের। তাই ওই অংশটি প্রত্যাহারের জন্য সীমা রাণী সরকারকে বলেন মর্তুজা হাসান। এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান অকথ্য ভাষায় গালিগালাজ করেন সীমা রাণী সরকারকে। এক পর্যায়ে সীমা রাণী সরকারের গায়ে হাত তুলতে তেড়ে আসেন। সভায় উপস্থিত অন্যরা মর্তুজা হাসানকে নিবৃত্ত করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুপুরে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির একটি সভায় বক্তব্যের একটি বিষয় নিয়ে উপজেলা চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটে। অকথ্য ভাষায় গালিগালাজের বিষয়টি আমি অবগত নই, তবে লোকাল ভাষায় গালি দেয়া হয়েছে আমি বুঝিনি। তারপরও বিষয়টি আমি মীমাংসার চেষ্টা করেছি।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গালিগালজ এবং তেড়ে আসার বিষয়টি অস্বীকার করে বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের বক্তব্যে তিনি এক পর্যায়ে বলেন পুরুষ শাসিত সমাজে নারীরা অবহেলিত। তখন এই কথাটির আমি প্রতিবাদ করি। এই হলো বিষয়, অন্য কিছু নয়। তিনি বলেন, আজমিরীগঞ্জে আমার বিরুদ্ধে সব সময় একটি মহল দূর্নাম রটায়। তুচ্ছ ঘটনাকে অন্য দিকে মোড় দিয়ে ওই মহল তাদের উদ্দেশ্য হাছিলের চেষ্টা করছে।
সাম্প্রতিক আজমিরীগঞ্জের ৫ ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান-এর নামে অনাস্থা জ্ঞাপন করেন। যার ভিত্তিতে মন্ত্রণালয় থেকে মর্তুজা হাসানের নামে তদন্ত করার জন্য একটি নোটিশ প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com