মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৯১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলয় এলাকাবাসী ও তৌহিদী জনতার উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল সারে ৪ টায় মনতলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল করিম ও আজব খার নেতৃত্বে একটি বিশাল মিছিল মনতলা রেলওয়ে জামে মসজিদ থেকে শুরু হয়। পূর্ব বাজার ঘুরে মনতলা রেলওয়ে স্টেশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে আজব খার সভাপতিত্বে বক্তব্য রাখেন বহড়া ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, মনতলা দারুসসুন্না কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুজ্জামান, রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল করিম, মনতলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ, মেরা সানি জামে মসজিদের খতিব মাওলানা মোতাহার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাংগাই জামে মসজিদের খতিব মাওলানা রাশেদ মাহমুদ, প্রভাষক আক্তার হোসেন, ব্যবসায়ী আব্দুল জলিল, যুবনেতা ইয়াকুব খান, এসকে আহমেদ সাগর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com