শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ এর অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। ইউপি সচিব হরি শংকর দাসের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাহেদ মিয়া, আব্দুল্লা মিয়া, সুমন আখনঞ্জী, কবির মিয়া, তৈয়ব আলী, হাসিনা আক্তার, তুহিন সুলতানা, বিশিষ্ট মুরুব্বী আলী হায়দার, ইলিয়াছ একাডেমীর শিক্ষক আব্দুল মোতালিবসহ অন্যান্যরা। পরে ইউএনও মাসুদ রানা মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলেদেন। উল্লেখ্য, সদরের মাধ্যমিক পর্যায়ের ২টি মাদ্রাসা ও ২টি বিদ্যালয়ের মেধাবী ২৭জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com