সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নে ইছবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের সেবুল মিয়ার ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র শুভরাজ মিয়া (১২) ও একই গ্রামের মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে মজমিল মিয়া (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের পার্শবর্তী একটি বিলে জাল দিয়ে মাছ ধরতে যান মজমিল ও শুভরাজ। এসময় প্রচণ্ড বৃষ্টির সাথে বজ্রপাত হলে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com