শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নারায়ণগঞ্জের কিশোরকে বলাৎকারের দায়ে লাখাইয়ের যুবক রানা গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে বন্ধুত্ব গড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গিয়ে এক কিশোরকে বলাৎকার করেছে লাখাই উপজেলার এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবক রানা তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কাঁচপুর এলাকা থেকে রানাকে গ্রেফতার করা হয়। বলাৎকারের শিকার কিশোরকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরের মা। গতকাল সকালে গ্রেফতারকৃত রানা তালুকদারকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানি শহীদনগর গ্রামের এক কিশোরের (১৪) সঙ্গে বন্দর উপজেলার হাবিব মিয়ার মেসের ভাড়াটিয়া লাখাই উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে রানা তালুকদারের (২২) ফেসবুকে বন্ধুত্ব হয়। গত রবিবার সন্ধ্যায় ওই কিশোরের বাড়িতে বেড়াতে যান রানা তালুকদার। সন্ধ্যায় ওই কিশোরের মা অফিসে নাইট ডিউটিতে চলে যান। এ সুযোগে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে কিশোরকে খাইয়ে বলাৎকার করেন রানা। ওই রাতেই রানা নগদ পাঁচ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যান। পরদিন সকালে অফিস থকে এসে ছেলেকে খাটের ওপর পড়ে থাকতে দেখে ডাকাডাকি শুরু করেন মা। কোনো সাড়া-শব্দ না পাওয়ায় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর ছেলেকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর মাকে বলাৎকারের ঘটনা জানায় ছেলে। এরপর সোনারগাঁ থানায় মামলা করেন কিশোরের মা। মামলার পর সোমবার রাতে কাঁচপুর থেকে রানা তালুকদারকে গ্রেফতার করে পুলিশ। সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কিশোরকে বলাৎকারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবককে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com