শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজারের অনিয়ম ॥ প্রতিবাদে চুনারুঘাটে সভা

  • আপডেট টাইম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দুর্নীতির মাধ্যমে মসজিদ ভিত্তিক কোরান শিক্ষা কেন্দ্রে ঈমাম নিয়োগ, মসজিদ থেকে কোরান শিক্ষা কেন্দ্র অন্যত্র সরিয়ে নেয়াসহ নানা অনিয়মের প্রতিবাদে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে এক সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়ন কমপ্লেক্স জামে মসজিদে জামাল আখঞ্জীর সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গেড়ারুক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি লাল মিয়া, সেক্রেটারী এনামুল হক, গোছাপাড়া জামে মসজিদের সভাপতি ইউপি সদস্য আব্দুর রউফ, সেক্রেটারী আঃ মালেক, গঙ্গানগর জামে মসজিদের সভাপতি-সেক্রেটারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ইসলামী ফাউন্ডেশন হবিগঞ্জ অঞ্চলের সুপারভাইজার জিয়াউর রহমান দুর্নীতির মাধ্যমে মসজিদ ভিত্তিক কোরান শিক্ষা কেন্দ্র চালু করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। শুধু তাই নয় সেই সুপারভাইজার যতদিন ইচ্ছা ততদিন কোরান প্রশিক্ষণ কেন্দ্র মসজিদে বহাল রাখেন। যখন ইচ্ছা তখন অন্যত্র স্থানান্তর করে নেন। এতে করে মসজিদের মুসল্লীরা বিভক্ত হয়ে পড়ায় মসজিদে অশান্তি ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com