বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

সাংবাদিক রাসেল চৌধুরী’র রোগমুক্তি কামনায় আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ টিভিজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল ২৪ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী’র করোনা রোগমুক্তি কামনায় আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য ১৮-ই সেপ্টেম্বর রাসেল চৌধুরী’র করোনা পজিটিভ আসায় তাঁর রোগমুক্তি কামনায় গতকাল ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাদ আছর আজমিরীগঞ্জ লাল মিয়া বাজার জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সেন্টু আহমেদ জীহান, সাধারণ সম্পাদক তোফাজ্জল আহমেদ অনিক, সাংঘঠনিক সম্পাদক রুজেল আহমেদ, দিনরাত নিউজের আজমিরীগঞ্জ প্রতিনিধি রিয়াদ আহমেদসহ বাজার ব্যবসায়ীবৃন্দ প্রমূখ। এ সময় উপস্থিত সকলে রাসেল চৌধুরী’র জন্য দোয়া করে পরে মোনাজাত শেষে উপস্থিত সকল এবং বাজারে শিরনী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com