রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আজমিরীগঞ্জের পাহাড়পুরে পূজার জায়গা দখলের পায়তারা

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের ২নং বদলপুর ইউনিয়নে পাহাড়পুর বাজারের মহিলা শেড সংলগ্ন মাহমুদপুর গ্রামবাসীর পুজোর একটি জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একই এলাকার একটি কুচক্রীমহল। এবিষয়টি নিয়ে এলাকায় নানান গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, পাহাড়পুর বাজারের মহিলা শেড সংলগ্ন সরকারী খাস ভুমিতে একটি পুজা মন্ডপ তৈরি করে দীর্ঘ দিন যাবত মাহমুদপুর গ্রামের বাসিন্দারা সহ কিছু যুবকের উদ্যোগে বিভিন্ন সময় ধর্মীয় পুঁজো অর্চনা করে আসছেন। এই জায়গাটি দখলে নিতে পাহাড়পুরের একটি কুচক্রী মহল বিভিন্ন রকমের কর্মকান্ড ও অপপ্রচার চালিয়ে আসছে। স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণলাল সরকার বলেন, এখানে দীর্ঘদিন যাবত পুজো হয়ে আসছে উক্ত জায়গাটি দখলে নিতে পাহাড়পুর বাজারের সাবেক সাঃ সম্পাদক নিশীকান্ত চৌধুরী, রতীকান্ত সরকার সহ একটি চক্র ২নং বদলপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুরেন্দ্র চন্দ্র সরকারের ছেলে রনজিত সরকারের নামে বিভিন্ন রকমের মানহানীকর বিভ্রান্তি ছড়াচ্চে। এ বিষয়ে পাহাড়পুর বাজারের সাবেক দুই সভাপতি নারায়ণ তালুকদার ও সুতলাল দাস বলেন, উক্ত জায়গাটিতে দীর্ঘ দেড় যুগের ও বেশী সময় ধরে পুজো হয়ে আসছে। জায়গাটি নিশীকান্ত চৌধুরী গংরা দখলে নিতে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্চেন। মুরব্বী নিল কমল চৌধুরী বলেন, বর্তমানে প্রজন্মের ছেলেরা যখন ধর্মীয় বিষয় নিয়ে ভালো কিছু কাজ করছে তখনই একটি চক্র এসবের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। নির্বিঘ্নে ধর্মীয় কাজ সম্পন্ন কতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন জানান তারা। এ বিষয়ে নিশিকান্ত চৌধুরী বলেন, ২০০৬/৭ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার পাহাড়পুর বাজারের প্রতিটি ব্যবসায়ীকে আধাশতক করে জায়গা বন্দোবস্ত দেন কিন্তু আজ অবধি জায়গাটি পরিমাপ করে না দেয়ায় এই জটিলতা সৃষ্টি হচ্ছে, বিগত ২/৩ বছর যাবত উক্ত জায়গাটিতে পুজো হচ্ছে, পুজোর জায়গা আমরা কেনো দখল করবো ? আমরা ওতো সনাতন ধর্মাম্বলী, আমাদের দাবী সরকারী বন্ধোবস্ত অনুযায়ী যার নামে যতটুকু বন্দোবস্ত দেয়া হয়েছে তারা যেনো ততটুকুই পায়।
এ বিষয়ে রতীকান্ত সরকার বলেন, উক্ত জায়গাটি দখলে নিয়ে বিগত দুই/ তিন বছর যাবত এখানে স্বরস্বতী পুজো করছে কিছু যুবক, পুজোতে আমাদের কোনো বাধা নেই, আমাদের দাবী হলো কাগজ পত্রে সঠিক যাদের নামে বন্দোবস্ত আছে তারাই যেনো উক্ত জায়গাটি পায়। এ বিষয়ে নবাগত সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাস বলেন, আমি দায়িত্ব নেয়ার পর সম্প্রতি বিষয়টি পত্র পত্রিকায় মাধ্যমে জানতে পেরেছি আগামী ৭ সেপ্টেম্বর সার্ভেয়ার পাটিয়ে সরজমিনে বিষয়টি দেখা হবে। যাদের নামে লীজ দেয়া হয়েছে উক্ত জায়গায় তারাই কি আছে নাকি অন্য কেউ। বিষয়টি আমরা সরজমিনে দেখবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com