মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় মাধবপুরস্থ সিলেট এসোসিয়েশনের উদ্যোগে কোভিড ১৯ সুরক্ষা বুথ স্থাপন ও কে এন-৯৫ হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুরস্থ সিলেট এসোসিয়েশনের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাব উদ্দিন আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ আখলাক আহম্মেদ, সংগঠনের সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের গবেষণা কর্মকর্তা গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ নাদিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সংগঠনের সদস্য আব্দুল করিম প্রমুখ। শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ আখলাক আহম্মেদ বলেন, কোভিড মহামারীতে সম্মুখ সারির যোদ্ধা অনেক ডাক্তার মারা গেছেন। কিন্তু কোভিড-১৯ এর সংক্রমণ এখনো শেষ হয়নি। তাই মাধবপুর হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসোসিয়েশনের পক্ষে ১১টি স্বাস্থ্য সুরক্ষা বুথ ও ২টি কোভিড নমুনা সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি অধ্যাপক শাহাব উদ্দিন আহম্মেদ বলেন, মাধবপুরবাসীর কল্যাণে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ক্ষেত্রে এসোসিয়েশন সব সময় জনগণের পাশে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com