রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে জঠিল রোগে আক্রান্ত তাওহিদার পাশে ‘জাগো.নিউজ’

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের দিনমুজুর জুনেদ মিয়ার মেয়ে শিশু তাওহিদা দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি জনিত জঠিল রোগে ভুগছে। টাকার অভাবে থমকে আছে চিকিৎসা-সেবা। সে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ আগস্ট ‘শিশু তাওহিদাকে বাচাঁতে অসায় বাবার আকুতি’ শিরোনামে এ সংক্রান্ত সংবাদ জাগো.নিউজ। এরপর শিশু তাওহিদার পাশে দাড়িঁয়েছে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠান ‘জাগো.নিউজ’। মঙ্গলবার বিকেলে পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে শিশু তাওহিদার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে জাগো ডট নিউজ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা নগদ (১০ হাজার) টাকা তুলে দেন সাংবাদিক মতিউর রহমান মুন্না ও সাংবাদিক ছনি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান-১ খালেদ মোশাররফ, সাবেক নারী ইউপি সদস্য জলি আক্তার। উল্লেখ্য, শিশু তাওহিদার চিকিৎসায় ২ লাখ টাকা প্রয়োজন। আর্থিক সহায়তা পেলে বেঁচে যেতে পারে ছোট্ট শিশু তাওহিদা। কোটি মানুষের কাছে এই টাকার পরিমাণ মাত্র হলেও গরীব পিতা জুনেদ মিয়ার কাছে এই টাকা জোগার করা কঠিন। সংঙ্গত কারণেই মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। ছোট্ট শিশু তাওহিদা বয়স মাত্র ৮ বছর। শিশুটি জানে না হার্ট ও কিডনিতে যে সমস্যা হয়েছে তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com