বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দি জাপান হসপিটালের নিয়োজিত দালাল মালেক সদর হাসপাতাল থেকে আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে। পুরুষ দালালের পাশাপাশি মহিলা দালালের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে। আর এসব নিয়ন্ত্রণ করছে কতেক প্রাইভেট হাসপাতালের মালিকরা। পুলিশ তাদেরকে আটক করলেও থামছেনা দালালদের দৌড়াত্ত্য। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই মঈন উদ্দিনসহ একদল পুলিশ জরুরি বিভাগের সামন থেকে নতুন বাসস্ট্যান্ড এলাকার জাপান হসপিটালের নিয়োজিত দালাল আব্দুল মালেক (৩৫) কে আটক করে। এ সময় তার সাথে থাকা অন্যান্য দালালরা পালিয়ে যায়।
জানা যায়, তালিকা অনুযায়ী ৭০ জনের বেশি নারী-পুরুষ দালাল রয়েছে হাসপাতালে। এদের মাঝে অনেকেই ফার্মেসী ও প্রাইভেট হাসপাতালের নিয়োজিত দালাল। গ্রামগঞ্জ থেকে রোগীরা আসা মাত্রই জরুরি বিভাগের সামন থেকে প্রলোভন দিয়ে রোগীদের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসীতে নিয়ে যায় এবং মোটা অংকের টাকা আদায় করে। বিষয়টি নিয়ে হাসপাতালের কমিটি সিদ্ধান্ত নেয় হাসপাতালের ভেতর দালাল প্রবেশ করতে পারবে না। কিন্তু এরপরও দালালরা কৌশলে কিছু কর্মচারিদের ম্যানেজ করে প্রবেশ করছে। আর হয়রানি করছে সাধারণ মানুষকে। ওসি মাসুক আলী জানান, দালালদের ব্যাপারে কোনো ছাড় নয়। জরুরি বিভাগের সামনে থানার নম্বর দেয়া আছে। ফোন পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আটক মালেকের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com