বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি উপকারভোগীদের মাঝে ভাতা ও কার্ড বিতরণ করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় নতুন করে আরো ২০৪ জন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে ভাতা ও কার্ড বিতরণ করা হয়েছে। এনিয়ে উপজেলাটিতে সরকারি ভাতাভোগীর সংখ্যা হয়েছে প্রায় ৮ হাজার। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতার বই বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়েছে এক বছরের ভাতার টাকাও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান প্রমুখ।
লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান জানান, মোড়াকরি ইউনিয়নের নতুন ২০৪ জনের হাতে নতুন করে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। এদের মধ্যে বয়স্ক ৬৯ জন, স্বামী নিগৃহীতা ৫৫ জন এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ৮০ জন। উপজেলাজুড়ে মোট সরকারি ভাতাভোগীর সংখ্যা প্রায় ৮ হাজার বলেও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছল লোকদের জন্য সারাদেশে ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। যা অন্য কোন সরকার করেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেহনতি মানুষের কষ্ট উপলব্দি করেন। সেজন্যই বছর জুড়ে সকল শ্রেণি-পেশার অস্বচ্ছল লোকদের সুবিধা নিশ্চিত করে যাচ্ছেন। এ সময় করোনা ভাইরাস পরিস্থিতিতে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com