বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে শতাধিক আহত হবিগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই সাবেক নেতা গ্রেপ্তার ॥ কারাগারে প্রেরণ জিএম কাদের বাস ভবনে হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাপার বিক্ষোভ শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর থানার অভিযানে ৬ পলাতক আসামি গ্রেফতার শহরতলীর ভাদৈ গ্রামে শিশু অপহরণের ঘটনায় যুবক আটক বিভিন্ন সমস্যায় জর্জরিত লাখাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্স লাখাই বাজারে ঔষধ প্রশাসনের অভিযান জরিমানা এড়াতে তালাবদ্ধ ফার্মেসি জেলা প্রশাসক বরাবর অটো রিক্সার নাম্বার প্লেইট পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান

হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে শতাধিক আহত

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা, রিচিসহ কয়েকটি এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু ও নারীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে কুকুরের আক্রমণে আহতদের মধ্যে অন্তত ৭০ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে বহুলা, রিচিসহ আশপাশের এলাকায় একটি বেওয়ারিশ কুকুর মানুষকে কামড়াতে শুরু করে। এতে আহতদের মধ্যে শিশু নওরীন, রিয়া, তাজসহ সীমা, মাহি, মীম, তারিন ও যুবতী নুরুন্নাহার রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে দুপুরে রায়দর গ্রামের লোকজন কুকুরটি আটকে মেরে ফেলেন বলে জানা গেছে।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব ভট্টাচার্য্য জানান, গতকাল বুধবার সকাল থেকে কুকুরের কামড়ে আহত অন্তত ৭০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে ৪০ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা গুরুতর। এদিকে, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের ক্ষতস্থানের যথাযথ পরিচর্যা ও দ্রুত জলাতঙ্কের টিকা গ্রহণের উপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম মন্ডল বলেন, কুকুরে কামড়ালে ক্ষতস্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা গ্রহণ করতে হবে। এতে জলাতঙ্কের ঝুঁকি কমানো সম্ভব। কুকুরের এমন আক্রমণে বহুলা, রিচিসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুরের আক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com