শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে বাস চাপায় দুইজন নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪৯২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বাস চাপায় দুুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪জন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট এর একটি গাড়ি (ঢাকা মেট্রো-ব ১১-০৭৭১) নতুনব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা এক্সপ্রেস নামে সেখানে দাঁড়ানো আরেকটি যাত্রীবাহী গাড়িকে (ঢাকা মেট্রো-ব ১১-১৫৬৯) পিছন দিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। নিহত একজন দাঁড়িয়ে থাকা গাড়ি আদনান এন্ড আরিদা পরিবহনের হেলপার ও অপরজন আউয়াল মিয়া (৪৫) শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের বাসিন্দা। এসময় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com