রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে থানার এসআই জহিরুল ইসলাম মাধবপুর বাসষ্ঠ্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৃত রজব আলীর ছেলে শিবলু (২৫) কে আটক করে।
এর পূর্বে ৩৩ পিছ ইয়াবাসহ নয়াপাড়া এলাকার অলি উল্লাহের ছেলে পাবেল (২১)কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গভীর রাতে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামী ও নিয়মিত মামলার ২ জনসহ মোট ৮জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন আসামীদের গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন অপরাধীদের বিরুদ্ধে মাধবপুর থানা পুলিশের অভিযান অব্যাহতভাবে চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com