রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে বাসায় রেখে লুকিয়ে কারেন্ট জাল বিক্রি ভ্রাম্যমান আদালতে মালিককে জেল-জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাসায় কারেন্ট জাল রেখে গোপনে বিক্রি করেও রেহাই পেলেন না নবীগঞ্জ শহরের মাছ বাজার এলাকার আলী স্টোরের মালিক আব্দুল আলী। সরকারীভাবে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করে হাতেনাতে ধরা খেয়ে দোকান মালিককে গুনতে হয়েছে নগদ ১০ হাজার টাকা জরিমানা। এছাড়া তাকে দেয়া হয়েছে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড। দোকান মালিক আব্দুল আলী করগাও ইউনিয়নের কামালপুর গ্রামের গুঞ্জর আলীর পুত্র।
সূত্রে জানা গেছে, আব্দুল আলী তার দোকানের পিছনে বাসায় লুকিয়ে রেখে কারেন্ট জাল বিক্রি করে থাকেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আব্দুল আলীর দোকানের পেছনে থাকা তার নিজ বাসভবন থেকে প্রায় ২৫ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অপরাধে ঐ ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আছাদ উল্লাহ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। কারো বাড়িতে কিংবা দোকানপাঠে অবৈধ কারেন্ট জাল রাখলে বা বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com