রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আউশকান্দিতে ঘুমন্ত অবস্থায় পাগলকে পুড়িয়ে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৭৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি হীরাগঞ্জ বাজার ভ্রামমান পাগল ও পাগলীদের সাথে অমানবিক আচরন করে যাচ্ছে মানুষ রূপী পশুরা। দীর্ঘদিন ধরে ভাসমান পাগলরা আউশকান্দি এলাকায় এসে যাত্রী ছাউনিসহ রাস্তা ঘাটে অবস্থান করতে দেখা যায়। কিন্তু মানুষ নামের কিছু অমানুষরা রাতের বেলা তারা ঘুমিয়ে পড়লে পাগলদের টাকা পয়সা হাতিয়ে নেয়। মহিলাদের করে যৌন নির্যাতন। গত সোমবার রাতে আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজার যাত্রী ছাউনিতে ঘুমন্ত অবস্থায় কে বা কারা গরম পানি ডেলে এক পাগলকে পুড়িয়ে মারার চেষ্টা চালায়। গত ৪ দিন অতিবাহিত হলেও কেউ তার কোন খোঁজ খবর নেয়নি। এমতাবস্থায় আউশকান্দি ইউনিয়নের সাবেক সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য সৈয়দা রাহেনা সহ কয়েকজন খবর পেয়ে তার পাশে দাড়ান। তারা ওই পাগলের শরীরের অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার জন্য বাজার ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে অর্থ সংগ্রহ করেন। পরে তাকে আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ গ্রীন ফার্মেসীতে ডাক্তার নিরেন্দ্র পাল এর নিকট চিকিৎসা সেবা দেওয়া হয়। সচেতন মহল পাগল ও পাগলীদের সাথে কারা এসব অমানবিক আচরণ করে তাদের খোজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশানের প্রতি দাবী জানান। পাশাপাশি আউশকান্দি বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনারও দাবী জানান সচেতনমহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com