রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪৮০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপনের ধারাবাহিকতায় বানিয়াচংয়ে ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন শোভাবর্ধনকারী ২০ হাজার গাছের চারা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ, খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, সিএনএন বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, সাংবাদিক দেওয়ান সাইফুর রাজা সুমন, তাওহীদ হাসান, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com