রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে হাজার পেরিয়ে গেলো করোনা পজিটিভ সংখ্যা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে হাজারের কোটা ছাড়িয়ে গেলো করোনা রোগী শনাক্তের সংখ্যা। গতকাল বৃহস্পতিবার জেলায় নতুন করে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৭ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, হবিগঞ্জ থেকে গত ১৪ জুলাই সিলেট পাঠানো নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১২ জন, নবীগঞ্জ উপজেলার ৪ জন, মাধবপুর উপজেলার ৩ জন এবং বাহুবল উপজেলার ২ জন।
এদিকে, হবিগঞ্জ জেলায় শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৭ জন এবং করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com