রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের নহরপুরে জামে মসজিদ নিয়ে বিদ্যমান দু’দশকের বিরোধের অবসান

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২০
  • ৬৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামে জামে মসজিদ নিয়ে দু’দশকের বিদ্যমান বিরোধ গতকাল শুক্রবার বিকালে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে নিস্পত্তি হয়েছে। এইদিন বিকাল ৩ টায় নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে থানা গোল ঘরে সামাজিক দুরত্ব বজায় রেখে বিবদমান দু’পক্ষের নিয়ে সালিস বসে। উভয় পক্ষের বক্তব্য ও মতামত নিয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, যুবলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মুকিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খান ও স্থানীয় কাউন্সিলর কবির মিয়া, অফিসার ইনচার্জ আজিজুর রহমান সমন্বয়ে সালিশ বোর্ড কমিটি বহাল রেখে সিরাজ মিয়া, আব্দুর রউফ ও কনর মিয়াকে সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে কমিটি পেশ করা হয়। উভয় পক্ষ কে মিলিয়ে দেয়া হয়। ভবিষ্যতে কোন পক্ষ বা কারো দ্বারা মসজিদ নিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃস্টি করলে ১ লাখ টাকা মুছলেকা আদায় করে বিচারের সিদ্ধান্ত ঘোষনা করা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে মসজিদের কমিটি নিয়ে গ্রামে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দাঙ্গা হাঙ্গামায় মসজিদের ইমামও নাজেহাল হতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com