শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬০০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মর্তুজ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানা যায়, একটি জমি নিয়ে ওই গ্রামের শামসুল হক ও মকবুল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে মকবুল দখলে গেলে প্রতিপক্ষ সামছুল হক বাধা দেয়। এতে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
গুরুতর আহতদের মধ্যে বৃদ্ধ মর্তুজ আলীকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডা. মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান নামে আরেক বৃদ্ধের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com