বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ফ্রান্সে করোনায় বাহুবলের দোলনের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মরনব্যাধী করোনা আক্রান্ত হয়ে ১৮ দিন জীবনের সাথে যুদ্ধ করে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হবিগঞ্জের বাহুবলের মো. ইফতেখার আহমেদ দোলন। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় ভোর পৌণে ৬টায় করোনা আক্রান্ত হয়ে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি। দোলন বাহুবল উপজেলার দীননাথ ইন্সটিটিউশন, সাতকাপন মডেল হাই স্কুলে শিক্ষকতা করেছেন।
তার ভায়রা আয়ারল্যান্ড প্রবাসী শামীম আহমেদ জানান, ২০ মার্চ ইফতেখার আহমেদ দোলনের মরণব্যাধি করোনা ভাইরাসের উপসর্গ ধরা পরেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। পরবর্তীতে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শোয়াইব আহমেদ খানের উদ্যোগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইফতেখার আহমেদ দোলনের দাফনের ব্যবস্থা করা হয়। দাফন কাজে ব্যয় হয় প্রায় ৪ লাখ টাকা। এ টাকা বাংলাদেশ সরকার বহন করে। এ জন্যে মরহুমের পরিবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
মরহুম ইফতেখার আহমেদের দাফনের সার্বিক তত্বাবধানে যারা জড়িত ছিলেন তাদের সকলের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী শারমিন শাম্মী কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com