বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে এমপি মিলাদ গাজীর অর্থায়নে ডাক্তার চেম্বার বুথ স্থাপন

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৫০২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির ব্যক্তিগত অর্থায়নে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডাক্তার চেম্বার বুথ’ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২মে) দুপুর ১২টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এমপি মিলাদ গাজী ‘ডাক্তার চেম্বার বুথ’ এর উদ্বোধন করেন।
এসময় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যে ডাক্তাররা প্রথম সারির যোদ্ধা, তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তারের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে ডাক্তার চেম্বার বুথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেটার বাস্তবায়নও হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলুসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই ডাক্তার চেম্বার বুথ দ্বারা চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com