বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে স্বামী সহ ৩ জনের বিরুদ্ধে মামলা ॥ হামলার ভয়ে বাদীনি সুজিনা বাড়ি ছেড়ে আত্মগোপনে

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সুজিনা বেগম তার স্বামী সহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিপাকে পড়েছে। আসামীদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। মামলার বাদী সুজিনা বেগম দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মদরিছ মিয়ার স্ত্রী এবং একই ইউনিয়নের নগরকান্দি গ্রামের আব্দুস সালামের কন্যা। মামলার বিবরণে জানা গেছে-সুজিনা বেগম মদরিছ মিয়ার ৩য় স্ত্রী। বিয়ের পর থেকেই স্বামী মদরিছ মিয়া তাকে নির্যাতন শুরু করে। এ নিয়ে কয়েকবার সালিস বৈঠক হয়েছে। সর্বশেষ গত ১১মে সকালে সুজিনাকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মদরিছ। সুজিনা তার নির্যাতনের কথা এলাকার গণ্যমান্য লোকদের বলেও কোন সুরাহা না পাওয়ায় অবশেষে নবীগঞ্জ থানায় তার স্বামী সহ ৩জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। সুজিনার সাথে আলাপকালে জানা যায়, তার স্বামী তাকে বিয়ের পূর্বে তার বোন সেলিনা বেগমকেও বিয়ে করে এবং তার নির্যাতনের ফলে কীটনাশক পান করে আত্মহত্যা করে সেলিনা। এমনকি সেলিনাকেও বিয়ে করার আগেও মদরিছ ৭সন্তানের জননীকে রেখে তার বোনকে ফুসলিয়ে বিয়ে করেছিল। মামলা করে বর্তমানে সুজিনা আসামীদের হুমকি ধামকির ফলে বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com